ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এম এ মুহিত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ড. এম এ মুহিত পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।



