tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশশরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে এবং তিনি মারা যান।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায়। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দির দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিরোধ চলছিল। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভোরে বিকট শব্দে স্থানীয়রা ঘুম ভেঙে দেখে রসুনক্ষেতের পাশে সোহান বেপারীর লাশ পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান, লাশে ককটেল বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।