-
বেসরকারি খাতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে (এমজিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি পিভিসি বিভাগে ‘জোনাল ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ নিয়োগে প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা রাখা হয়নি।
পদের নাম: জোনাল ম্যানেজার
বিভাগ: পিভিসি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম, বেসরকারি
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ১২ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলি ও প্রয়োজনীয় যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
লোকবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা



