-
ঘরের দেয়ালে আকর্ষণীয় উজ্জ্বলতা, মার্জিত ফিনিশ ও বাড়তি সুরক্ষা দিতে বাংলাদেশের বাজারে নতুন প্রিমিয়াম ইন্টেরিয়র পেইন্ট ‘কিউ-গ্লো সুপার শিন’ এনেছে নিপ্পন পেইন্ট বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ওয়েলনেস রেঞ্জের এই পেইন্টে রয়েছে সুপার ডায়মন্ড শাইন ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল সুরক্ষা। দেয়ালের সৌন্দর্যের পাশাপাশি ঘরের পরিচ্ছন্নতা ও বাসিন্দাদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে পণ্যটি তৈরি করা হয়েছে।
কিউ-গ্লো সুপার শিনের লাক্সারি সিল্কি ফিনিশ দেয়ালে এনে দেয় মসৃণ ও পরিশীলিত চেহারা। এর হাই-লাইট রিফ্লেকশন দেয়ালে বাড়তি উজ্জ্বলতা যোগ করে। পাশাপাশি উন্নত কালার ভাইব্র্যান্সি ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জাকে করে তোলে আরও আকর্ষণীয় ও অভিজাত।
নিপ্পন পেইন্টের তথ্য অনুযায়ী, পণ্যটিতে ব্যবহৃত সিলভার-আয়ন প্রযুক্তি রং করা দেয়ালে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দিতে সহায়তা করে। এর অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য ছত্রাকের বৃদ্ধি প্রতিরোধে ভূমিকা রাখে। এ ছাড়া উচ্চ ওয়াশেবিলিটির কারণে দেয়াল পরিষ্কার করা সহজ হয়, ফলে নিয়মিত পরিচর্যার মাধ্যমে দেয়ালের সৌন্দর্য ও ফিনিশ বজায় রাখা যায়।
প্রতিষ্ঠানটির ওয়েলনেস রেঞ্জে ঘরের সৌন্দর্যের পাশাপাশি পরিবেশ ও মানুষের স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সেই ভাবনার প্রতিফলন হিসেবে কিউ-গ্লো সুপার শিনে রয়েছে লো-ভিওসি ও এপিইও-ফ্রি ফর্মুলেশন। রং প্রয়োগ ও শুকানোর সময় কম গন্ধের বৈশিষ্ট্য পেইন্টার এবং ঘরের বাসিন্দাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে সহায়তা করে।
মানুষের সুস্থতা, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা ও পণ্যের কার্যকারিতাকে একসঙ্গে গুরুত্ব দিয়ে নিপ্পন পেইন্ট তাদের টেকসই ভবিষ্যৎ গড়ার উদ্যোগ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও উন্নত ফিনিশ ও কার্যকারিতা পেতে কিউ-গ্লো সুপার শিনের সঙ্গে আল্ট্রাকেয়ার লাক্সারি পাট্টি এবং আল্ট্রাকেয়ার লাক্সারি বেসকোট ব্যবহারের পরামর্শ দিয়েছে নিপ্পন পেইন্ট। পাট্টি দেয়ালের ছোটখাটো অসমান অংশ ঢেকে মসৃণ ভিত্তি তৈরি করতে সহায়তা করে। অন্যদিকে, বেসকোট দেয়ালে রঙের ভালো বন্ধন ও আকর্ষণীয় ফিনিশ পেতে ভূমিকা রাখে।
নতুন এই পণ্যটির মাধ্যমে দেয়ালের নান্দনিকতা, পরিচ্ছন্নতা ও দীর্ঘস্থায়ী সৌন্দর্যকে একসঙ্গে গুরুত্ব দিয়ে আধুনিক ঘর সাজানোর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চায় নিপ্পন পেইন্ট বাংলাদেশ।
নিপ্পন পেইন্টের নতুন সংযোজন ‘কিউ-গ্লো সুপার শিন’



