tanaka

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি...
প্রচ্ছদআন্তর্জাতিকরিয়াদে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল কানাডা

রিয়াদে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল কানাডা

কানাডা সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে” আজ (মঙ্গলবার) থেকে কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত নির্ধারিত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে, মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস রিয়াদ-এ ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুটি ড্রোন দূতাবাসে আঘাত হানে এবং কূটনৈতিক কম্পাউন্ডে ‘সীমিত আকারে আগুন’ লাগে।

তবে এতে কম্পাউন্ডের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। ভোরে চালানো এ হামলার পর উপসাগরীয় অঞ্চলে আরও ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।