tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীরাজধানীর নর্দ্দায় ভয়াবহ আগুন

রাজধানীর নর্দ্দায় ভয়াবহ আগুন

রাজধানীর নর্দ্দা এলাকায় ব্রিজের নিচে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নর্দ্দার ফুটপাতের একটি দোকানে আগুন লেগেছে এমন সংবাদ আসে। আমাদের দুটি ইউনিট ইতোমধ্যে কাজ করছে এবং আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।”

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।