মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি, যা আজ শুক্রবার প্রচারিত হয়েছে।
ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পার হওয়ার সময় বিভিন্ন দেশের জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান সফলভাবে এগিয়ে যাবে।
যদিও ট্রাম্প ইরান বিষয়ক অবস্থানে কিছুটা দোলাচলে রয়েছেন, তবুও তিনি ইরানের সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে, যুদ্ধ দ্রুত শেষ করার ক্ষেত্রে তিনি এখনও ব্যর্থ হচ্ছেন।
সূত্র: রয়টার্স



