ঢাকায় আজ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি:
বিএনপির কর্মসূচি
- সকাল ১০টা: জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
- সকাল ১১টা: সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। বক্তৃতা করবেন সাধারণ সম্পাদক সাইফুল হক।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি
- সকাল ১২টা: প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 12th International Conference on Psychiatry-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
জামায়াতের কর্মসূচি
- দুপুর ১২:৩০ মিনিট: মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে প্রেস ব্রিফিং।



