tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিঅস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার একাধিক সংসদ সদস্য। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের বিষয়েও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এ সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ায় আমি ও অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের সুচিন্তিত ভূমিকা সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি আন্তরিক প্রতিশ্রুতি তুলে ধরে।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশজুড়ে বহু মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সাধারণ মানুষ শুধু ন্যায়বিচার, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগই চান।”

তারেক রহমান বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব পক্ষের নিরাপত্তা, মর্যাদা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহ্বান অস্ট্রেলিয়ান এমপিদের অবস্থানকে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ করেছে। তার ভাষায়, “গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন নির্বাচন হয় অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সহিংসতামুক্ত।”

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অবদানও তুলে ধরেন তিনি। জানান, প্রবাসীরা বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা আন্তরিকতার সঙ্গে তুলে ধরে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছেন।

তারেক রহমান বলেন, “অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখে। অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের সমর্থন আমাদের মনে করিয়ে দেয়—গণতন্ত্র রক্ষার দায়িত্ব বৈশ্বিকভাবে ভাগ করা।”

পোস্টের শেষে তিনি একটি ফটোকার্ডও শেয়ার করেন, যেখানে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েডের মন্তব্য তুলে ধরা হয়। তিনি সাম্প্রতিক এক মোশন নোটিশে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সহিংসতা, অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অ্যাবিগেল বয়েড তার দাবিতে আরও উল্লেখ করেন—

  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল প্রার্থীর পূর্ণ নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
  • দুর্নীতি, অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগ তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।
  • মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবহির্ভূত হত্যার দায়ীদের বিচারের আওতায় আনতে বৈশ্বিক উদ্যোগ জোরদার করতে হবে।
  • প্রবাসীদের ডাকভোট নিরাপদ ও কারচুপিমুক্ত করতে সহায়তা করতে হবে।