রাজধানীর তেজগাঁওয়ের কড়াইলের বৌবাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার পর প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে সাতটি ইউনিট আগে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরবর্তীতে বাকি চারটি ইউনিটও সেখানে যোগ দেয়।
তিনি আরও জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় অতিরিক্ত আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়। ইতোমধ্যে সবগুলো ইউনিট মিলিয়ে মোট ১৬টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে অংশ নিয়েছে।



