ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
সংস্থাটির সর্বশেষ মাসিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে মার্চ—এই এক মাসের ব্যবধানে বিশ্বব্যাপী খাদ্যের দাম গড়ে ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এফএও জানায়, টানা দ্বিতীয় মাসের মতো ঊর্ধ্বমুখী রয়েছে এই সূচক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে খাদ্যপণ্যের দামে।
বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট হরমুজ প্রণালিকে ঘিরে অস্থিরতা অব্যাহত থাকলে খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর জন্য সামনে আরও বড় চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা



