tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা

ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা

চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের গণপরিবহনে ভাড়া ফ্রি ঘোষণা করেছে দেশটির সরকার।

আজ শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার থেকে ইসলামাবাদের সব গণপরিবহনে যাত্রীদের কোনো ভাড়া দিতে হবে না।

এই উদ্যোগ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে বলে জানিয়েছেন তিনি।