tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ

মহান স্বাধীনতা যুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী একটি ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আজিজুর রহমান বীর উত্তম। তিনি সেনাবাহিনীকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেনাবাহিনীর প্রতিষ্ঠার সময় তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার ও নৈশভোজে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।