tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র তাদের কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে, যার মধ্যে বাংলাদেশ, ভারত ও চীনের নামও রয়েছে। গত মাসে সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, সেকশন ৩০১-এর অধীনে শুরু হওয়া তদন্তের ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়া যায়, তবে সেই দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করা হবে।

তদন্তের আওতায় বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড ও নরওয়ের নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

গত বছরের এপ্রিল, ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। তবে কয়েক সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট এই শুল্ককে অবৈধ ঘোষণা করে। আদালত রায় দিয়েছেন, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারবে না; এমন ক্ষমতা কংগ্রেসের হাতে সংরক্ষিত।

রায়ের পর ট্রাম্প ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক পুনরায় আরোপ করেন এবং ১৫ শতাংশে বাড়ানোর হুমকি দেন। যদিও শুল্কের হার পরিবর্তিত হতে পারে, হোয়াইট হাউজ জানিয়েছে, বিদ্যমান বাণিজ্য চুক্তি কার্যকর থাকবে।

নতুন তদন্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তাদের বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপের হুমকি আরও জোরালোভাবে প্রয়োগ করতে পারবে। এ সপ্তাহের শেষের দিকে প্যারিসে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে, যা মার্চের শেষের দিকে বেইজিংয়ে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের ভিত্তি স্থাপন করতে পারে।

সূত্র: বিবিসি বাংলা