tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। যুদ্ধ বন্ধ এবং দুই দেশের মধ্যে আস্থা তৈরির উদ্যোগ জোরদার করতেই এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

সোমবার (১৮ মে) তেহরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এর আগে ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রও ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব পর্যালোচনা করে কিছু সংশোধনী এনে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে তেহরান।

সূত্রটির দাবি, সাম্প্রতিক বার্তা আদান-প্রদানের ধারাবাহিকতায় ইরান পুনরায় সংশোধিত ১৪ দফা পাঠিয়েছে, যা পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধে কার্যকর আলোচনা শুরু এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির কিছু পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এই কূটনৈতিক উদ্যোগ সামনে এলো। বর্তমানে দুই দেশের মধ্যে যোগাযোগ রক্ষায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।