tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীযাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইনের হুন্ডিগড় এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আজিজুল ইসলাম (৫৮) ও মো. সাইফুল ইসলাম (৫৫)।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. খোকন জানান, জুরাইন হুন্ডিগড় এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আজিজুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার ৩৩/১২ সতীশ সরকার রোডের বাসিন্দা এম এ সালাম মৃধার ছেলে।

অপরদিকে সাইফুল ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার লোকমান খোন্দকারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর গেন্ডারিয়ার ডিআইটি মসজিদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার একটি মোটর পার্টসের দোকান রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।