tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিযাঁরা পিআর বোঝেন না, তাঁরা রাজনীতি থেকে ছিটকে যাবেন: ফয়জুল করীম

যাঁরা পিআর বোঝেন না, তাঁরা রাজনীতি থেকে ছিটকে যাবেন: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “যাঁরা বলেন ‘পিআর খায় না, মাথায় দেয়’, তাঁরা পুরনো বন্দোবস্তকে জারি রাখতে চায়। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি করতে চায়, তারাই পিআরের বিরোধিতা করে। কিন্তু দেশের মানুষ পুরনো ব্যবস্থার পরিবর্তন চায়। সাধারণ জনতা পিআর চায়। যারা পিআর বোঝেন না, তাঁরা রাজনীতি থেকে ছিটকে যাবেন।”

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুরে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, “রাষ্ট্র হবে জালেমের বিরুদ্ধে মজলুমকে রক্ষার প্রতিষ্ঠান, দুর্বলের অধিকার রক্ষার প্রতিষ্ঠান। কিন্তু বিগত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা সাধারণ ও গরিব মানুষদের উপর অত্যাচার করেছে। জুলাই অভ্যুত্থানের পরে এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুনভাবে নির্মাণ করার। রাষ্ট্র এমনভাবে গড়ে তুলতে হবে যেন তা মজলুমের পাশে দাঁড়ায়, ক্ষুধিতকে খাদ্য দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আশ্রয়হীনকে আশ্রয় দেয়। সেই রাষ্ট্র গঠনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।”

আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট চেয়ে ফয়জুল করীম বলেন, “আমরা এমন রাষ্ট্র চাই যেখানে কোনো মানুষ ক্ষুধায় কষ্ট পাবে না, খোলা আকাশের নিচে থাকবে না, কেউ জুলুমের শিকার হবে না, বা মিথ্যা মামলায় জর্জরিত হবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ, যুবনেতা ইলিয়াস হাসান, ছাত্রনেতা ইমরান হোসেন নুরসহ মহানগর ও থানার নেতারা।