tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিযমুনায় বিএনপির তিন নেতা, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

যমুনায় বিএনপির তিন নেতা, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন, যেখানে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এই প্রতিনিধি দল যমুনায় পৌঁছায়। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

এর আগে, দুপুর ১২টার দিকে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের অফিসে অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন:

  • ড. আব্দুল মঈন খান (স্থায়ী কমিটির সদস্য)
  • সালাহউদ্দিন আহমদ
  • ইসমাইল জবিউল্লাহ (চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য)
  • শামা ওবায়েদ (সাংগঠনিক সম্পাদক)
  • ড. মাহাদী আমিন (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা)
  • রাশেদুল হক (সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)

আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।

অন্য সদস্যরা হলেন:

  • কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান
  • আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা
  • প্রোগ্রাম ডিরেক্টর এনডিআই জেমি স্পাইকারম্যান
  • প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি
  • পরামর্শদাতা ডারিন বিয়েলেকি
  • প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ
  • পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান