কিছুদিন আগে টেলিভিশনের এক সাক্ষাৎকারে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর অতিথি ছিলেন। উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন, “এমন কোনো বিষয় আছে যা আপনি জানেন না?” জবাবে এই শক্তিমান অভিনেতা বলেন, “আমি অনেক কিছু পারি, আবার অনেক কিছুই পারি না। যেমন, আমি নামাজ পড়ি কিন্তু আরবি ভাষা ঠিকমতো পড়তে পারি না। তবে ইচ্ছা আছে এই ভাষা শিখে নেওয়ার।”
এখন সেই ইচ্ছা পূরণ করছেন তার নাতি। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মিশা সওদাগর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি ছোট নাতি রাফসানের পাশে বসে আছেন, সামনে খোলা একটি আরবি বই। ছবির ক্যাপশনে মিশা লিখেছেন,
“চোখ যা দেখে সব সময় সেটাই সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে মনে হতে পারে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি, কিন্তু আসল ঘটনা হলো, আমার নাতি রাফসান আমাকে কায়দা শেখাচ্ছে! এটা সত্যি। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অন্যদের পড়তে সাহায্য করুন।”
এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা মিশার এই বিনয়ী ও হৃদয়স্পর্শী বার্তায় মুগ্ধ হয়ে তাকে প্রশংসা করছেন। অনেকেই কমেন্টে লিখেছেন,
“এটাই আসল শিক্ষা,”
“মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনে ও অনুপ্রেরণার উৎস।”
নাতির কাছেই আরবি শিখছেন মিশা সওদাগর



