tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশযতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু

যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী একটি মুনাফেকের দল। কোনো অবস্থাতেই এই দলকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি বলেন, “অন্তত আমি যতদিন বেঁচে আছি, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী পৌরসভা এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতে ইসলামী সব সময় ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত থাকে। এই দল কখনোই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না। বরং সুযোগ পেলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তার অভিযোগ, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশকে সিরিয়া কিংবা লেবাননের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

তিনি আরও বলেন, জামায়াত জনগণের উন্নয়ন চায় না; তারা সংঘাত, অরাজকতা ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী। তাই এই দল থেকে কোনো জনপ্রতিনিধি যেন নির্বাচিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ফেনী-৩ আসনের ভোটারদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।