tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিআজ ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী

আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আজ সন্ধ্যায় ইশতেহার ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জামায়াত জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। ‘জনতার ইশতেহার’ শীর্ষক অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে প্রাপ্ত ৩৭ লাখের বেশি নাগরিক পরামর্শের প্রতিফলন এতে থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।