tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ উদ্ধার

মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ উদ্ধার

আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। শুক্রবার বিকেল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। তিনি জানান, পরিবারের সদস্যরা লাশ শনাক্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মালিবাগ ফরচুন মার্কেটের সামনে থেকে তিনি একটি মোটরবাইকে ওঠেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। সেদিন রাতেই ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বাসা থেকে বের হওয়ার আগে সকাল ৯টার দিকে তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমে ই-মেইল পাঠান। সেখানে তিনি লেখেন,
‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন। আমি বিভুরঞ্জন সরকার, আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করি। সাংবাদিকতায় আমার পথচলা পাঁচ দশকের বেশি সময়ের। সত্য, মানুষ ও দেশের পক্ষে লিখেছি সবসময়। কিন্তু আজ বুঝতে পারছি—সত্য লিখে বাঁচা সহজ নয়।’