tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতি‘অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক’

‘অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ’ এর উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক সভায় অধ্যাপক জাহিদ বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি, আর বিলম্ব নয়। ড. ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যে রিকোয়েস্ট করেছেন, আমরা চাই, নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক।”

নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “যারা পিআর না হলে নির্বাচনে যাব না বলে দাবি করছেন, তারা কি এর প্রভাবের কথা ভেবেছেন? নির্বাচনের বিলম্ব হলে লাভ কার? যারা প্রশাসন, বিচারালয় ও ব্যবসা ক্ষেত্রে সুবিধা ভোগ করছেন, তারা উপকৃত হবে। বিশৃঙ্খলা হলে স্বৈরাচারীদেরই লাভ হবে।”

তিনি আরও বলেন, “যারা আজ স্বৈরাচারের পক্ষে কাজ করছেন, তাদের কর্মসূচির কারণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এই পরিস্থিতির পুনরাবৃত্তি আমরা ২০২৪ সালের ৩৬ জুলাই দেখেছি।”