tanaka

তেল-সোডা-ডিটারজেন্টে তৈরি হচ্ছে নকল দুধ, চিলিং সেন্টার ঘিরে প্রশ্ন

পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন এলাকায় রাসায়নিক মিশিয়ে নকল দুধ তৈরির অভিযোগ উঠেছে। এসব দুধ স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহের অভিযোগ রয়েছে। এতে প্রকৃত খামারিরা ন্যায্য দাম না পাওয়ায় সংকটে পড়েছেন।
প্রচ্ছদজাতীয়মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন করার সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী ব্যক্তিরা আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন দাখিল করতে পারবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ১ অক্টোবর এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা স্মারকে গণবিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকে অনুরোধ করা হয়। স্মারকটিতে উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষর করেছেন।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হতে আগ্রহীদের ৭ অক্টোবরের মধ্যে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে আবেদন গ্রহণ করা হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীর মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাইয়ের পর নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।

মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির আবেদনসংক্রান্ত তথ্য ও সেবার ব্যবস্থা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও রয়েছে।

এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল এবং গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য আগ্রহী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।