tanaka
প্রচ্ছদসারাদেশমির্জাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের

মির্জাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত একটি বাসের চাপায় রুদ্র (১৩) ও ঝলক (১৪) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ডের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেলে জামুর্কি বাজার থেকে কেনাকাটা শেষে রুদ্র ও ঝলক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকার দিকে যাওয়া একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত রুদ্র জামুর্কি এলাকার ডালিমের ছেলে। অন্যদিকে ঝলক গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে। রুদ্রের বাড়িতে বেড়াতে এসেছিল ঝলক। সে পারিবারিকভাবে রুদ্রের কাকার শ্যালক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কোন বাস তাদের চাপা দিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর নিহত দুই কিশোরের স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।