tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশমিয়ানমার সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

মিয়ানমার সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলপাড়া সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তিনজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৯-এর মৃত হাফেজ আহমেদের ছেলে মো. হাসান (২৫), ব্লক সি-৮-এর আ. রহিমের ছেলে এনাম করিম (২৫) এবং ব্লক এ-৯-এর মো. হাসানের ছেলে মো. আয়াস (২১)।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারা দেয় না, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।