tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু

মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) সকালে ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরের কিছুটা ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পরপরই এলাকায় বিকট শব্দ শোনা যায় এবং তিনজন গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি দল দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর আড়াইটার দিকে তারা সেখানে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতরা হলেন লেয়ারা (৪১), অংকেমং (৫০) ও চিংকা অং (৪০)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে তারা সীমান্ত সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কীভাবে ওই এলাকায় বিস্ফোরক বা মাইন স্থাপন করা হলো, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন স্থানে অজ্ঞাত বিস্ফোরক বা মাইন থাকার গুঞ্জন রয়েছে, ফলে কৃষিকাজ ও চলাচলে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ঘুমধুম সীমান্তে বিস্ফোরণে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।