tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশছাত্রদলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

ছাত্রদলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়।

রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারেক রেজা। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর তিনি সেখানে পৌঁছালে মিলনায়তনের সামনে থেকেই তাকে আটক করা হয়। অভিযানে সদর থানা পুলিশের একটি দল, সাদা পোশাকে থাকা বিশেষ টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে এনসিপি নেতা তারেক রেজা ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এর জেরে পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন।