tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশমামার চুরি হওয়া নৌকা খুঁজতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ভাগিনা

মামার চুরি হওয়া নৌকা খুঁজতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ভাগিনা

কিশোরগঞ্জের ভৈরবে মামার চুরি হওয়া স্টিলের নৌকা খুঁজতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাদ্দাত মিয়া (২১) নামের এক যুবক।

সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাত মিয়া ওই এলাকার মো. আরমান মিয়ার ছেলে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ বাসা থেকে বের হওয়ার পর পথে স্থানীয় চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত আনার মিয়ার সঙ্গে সাদ্দাতের দেখা হয়। এ সময় মামার চুরি হওয়া স্টিলের নৌকা উদ্ধারের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষের সৃষ্টি হলে আনার মিয়া সাদ্দাতকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা শিউলি বেগম বলেন, “রাতে আমার ছেলে ফোন করে জানতে চেয়েছিল, তার মামার নৌকা আনার মিয়া চুরি করেছে কি না। এর কিছুক্ষণ পরই খবর পাই, আমার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে।”

তিনি ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান জানান, স্টিলের নৌকা চুরির ঘটনা নিয়ে তর্কাতর্কির জেরে আনার মিয়া নামের এক ব্যক্তি সাদ্দাতকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।