tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদসারাদেশমানিকগঞ্জে একদিনে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে একদিনে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে একদিনে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর, ঘিওর, সিংগাইর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশ জানায়, দুপুরে শহরের পশ্চিম দাশড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা এবং বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।

ঘিওর উপজেলার দেওভোগ এলাকা থেকে সোনা মিয়া (৪০) নামের আরেক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা এলাকার মৃত হযরত আলীর ছেলে।

এছাড়া মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিংগাইর উপজেলার দেউলি এলাকা থেকে রোজিনা আক্তার (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত রোজিনা স্থানীয় আয়নাল মিয়ার স্ত্রী।

অন্যদিকে, সাটুরিয়া উপজেলার একটি ওষুধ কারখানায় কাজ করার সময় ড্রামের চাপায় রাসেল মাহমুদ (৩৫) নামের এক শ্রমিক নিহত হন। তিনি জামালপুর সদর উপজেলার রুহুল্লী এলাকার বাসিন্দা এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে কাজ করতেন।

প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।