tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদখেলাফিনালিসিমার ভেন্যু ও সময় চূড়ান্ত: লুসাইলে মুখোমুখি মেসি-ইয়ামাল

ফিনালিসিমার ভেন্যু ও সময় চূড়ান্ত: লুসাইলে মুখোমুখি মেসি-ইয়ামাল

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ফিনালিসিমা ২০২৬-এর সময়সূচি ও ভেন্যু। আগামী ২৮ মার্চ, কাতারের লুসাইল স্টেডিয়ামে এক মহারণে মুখোমুখি হবে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এই একই মাঠে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জিতিয়েছিলেন লিওনেল মেসি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। কারণ, ২০২৬ সালের জুনে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের আগে এটিই হতে যাচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রস্তুতিমূলক ম্যাচ।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে, ইউরো জয়ী স্পেনও সাম্প্রতিক সময়ে জর্জিয়ার বিপক্ষে জয়ে বিশ্বকাপের দিকে আরেক ধাপ এগিয়েছে। এখন দুই দেশের ফুটবল ফেডারেশন যৌথভাবে আয়োজন চূড়ান্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় ছিল লন্ডনের ওয়েম্বলি, সৌদি আরবের রিয়াদ এবং উরুগুয়ের মন্টেভিডিও। ২০২২ সালের ফিনালিসিমায় ওয়েম্বলিতেই ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল মেসির আর্জেন্টিনা। তবে সবশেষে আয়োজকরা বেছে নিয়েছেন কাতারের লুসাইল স্টেডিয়াম—যা আগের বিশ্বকাপের ফাইনাল ভেন্যু হিসেবেও ইতিহাস গড়েছিল।

এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনার অন্যতম কারণ মেসি বনাম ইয়ামাল দ্বৈরথ। বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যেই নিজেকে লিওনেল মেসির উত্তরসূরী হিসেবে প্রমাণ করে চলেছেন। ফলে, একদিকে অভিজ্ঞ মেসি, অন্যদিকে উদীয়মান ইয়ামাল—দুজনের এই মাঠের লড়াই নিয়েই ফুটবলবিশ্বে তীব্র কৌতূহল।

উল্লেখ্য, ফিনালিসিমা প্রতিযোগিতাটি চালু হয় ১৯৮৫ ও ১৯৯৩ সালের আর্তেমিও ফ্রাঞ্চি কাপের আধুনিক রূপ হিসেবে। সর্বশেষ ১৯৯৩ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা এই শিরোপা জিতেছিল। এরপর ২০২২ সালে ফিফা ও উয়েফার যৌথ উদ্যোগে আবারও ফিরিয়ে আনা হয় এই টুর্নামেন্ট। প্রথম আধুনিক ফিনালিসিমায় আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছিল ইউরো জয়ী ইতালিকে।

এই বছরের মে মাসে অনুষ্ঠিত ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে ফিনালিসিমার নতুন সংস্করণ নিয়ে চূড়ান্ত আলোচনা হয়, যার পরই স্থির হয় ভেন্যু ও সময়।

এখন সব প্রস্তুতি চলছে এই ম্যাচকে ঘিরে, যেটিকে বলা হচ্ছে “বিশ্বকাপের আগাম ফাইনাল”—দুই মহাদেশের সেরাদের মুখোমুখি লড়াইয়ের মঞ্চ।