tanaka

মেসিকে কেরালায় আনার নামে ১২৬ কোটি রুপির জালিয়াতির অভিযোগ

লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে কেরালায় আনার প্রচারণাকে ঘিরে বড় ধরনের অনিয়ম ও আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের ক্রীড়া বিভাগের প্রাথমিক...
প্রচ্ছদসারাদেশমাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা, গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা, গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি

বরিশালের বাবুগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা। নেশার টাকা না পেয়ে মায়ের পাশাপাশি স্ত্রীকেও মারধরের অভিযোগ উঠেছে মাইনুল হোসেনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামে। মাইনুলের মা জাহানারা বেগম বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নেশার টাকার জন্য মারধরের অভিযোগ

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মাস্টারের ছেলে মাইনুল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা না পেয়ে তিনি তার মা জাহানারা বেগম এবং স্ত্রী মিম আক্তারকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। মিম আক্তার তিন সন্তানের মা।

ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন জাহানারা বেগম।

গ্রেপ্তার হয়ে কারাগারে

আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর গত ৫ আগস্ট বাবুগঞ্জ থানা পুলিশ মাইনুল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মাইনুল গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাদক বিক্রির অভিযোগ, নজরদারিতে এক নারী

মাইনুলের মা জাহানারা বেগম অভিযোগ করেন, তার সৎছেলে মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রাশিদা বেগম মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তার দাবি, রাশিদার কাছ থেকেই মাইনুল মাদকাসক্ত হয়ে পড়েন।

তবে রাশিদা বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মাদক বিক্রির অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, রাশিদার বিষয়ে পুলিশ নজরদারি করছে। মাদক কেনাবেচার অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।