tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশকুমিল্লায় গ্যাস সরবরাহে বিঘ্ন, ভোগান্তিতে গ্রাহকরা

কুমিল্লায় গ্যাস সরবরাহে বিঘ্ন, ভোগান্তিতে গ্রাহকরা

কুমিল্লায় আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

বুধবার (১২ আগস্ট) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহে বিঘ্নের কারণ জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

যেসব জেলায় গ্যাসের চাপ কম

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাবে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসে স্বল্পচাপ ও স্বল্পতা দেখা দিয়েছে।

এর প্রভাব পড়েছে কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও।

কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে তৈরি হওয়া এ পরিস্থিতি সাময়িক। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।