tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস

মধ্যপ্রাচ্যে একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনসগুলো একের পর এক ফ্লাইট বাতিল কিংবা সীমিত করছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র হওয়ায় ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী বহু ফ্লাইট এখন মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দুবাই, বাগদাদ, এরবিল, তেল আবিব, বৈরুত, দোহা, রিয়াদ ও আবুধাবিগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত বা সীমিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা।

গ্রিসের এজিয়ান এয়ারলাইনস আগস্টের শেষ পর্যন্ত দুবাই রুটের সব ফ্লাইট বাতিল করেছে। একইসঙ্গে ইরাকের বাগদাদ ও এরবিলগামী ফ্লাইট জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে তুরস্কের পেগাসাস এয়ারলাইনস ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, রিয়াদ ও আবুধাবিগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

জার্মানির লুফথানসা গ্রুপও বাগদাদ, তেহরান, বৈরুত, দুবাই ও রিয়াদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট বন্ধের সময়সীমা আরও বাড়িয়েছে। এছাড়া এয়ার ফ্রান্স, কেএলএম, জাপান এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার কানাডাও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান সামরিক উত্তেজনা এবং আকাশপথের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণেই আ

ন্তর্জাতিক এয়ারলাইনসগুলো সতর্ক অবস্থান নিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বৈশ্বিক বিমান চলাচলেও পড়ছে বড় ধরনের প্রভাব।