tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় তৃতীয়

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় তৃতীয়

ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর বস্তুকণার উপস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবেও বায়ুর মান ক্রমেই খারাপ হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় ১৮৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার আরেক শহর কুয়ালালামপুর, যার স্কোর ১৭৭। চতুর্থ অবস্থানে থাকা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের স্কোর ১৬১ এবং পঞ্চম অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৮।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোরের বাতাস ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।