tanaka
প্রচ্ছদইসলাম ও জীবনমক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হয়রানি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ তথ্য সম্পূর্ণ মিথ্যা।

কর্তৃপক্ষের তথ্যমতে, ছড়িয়ে পড়া ভিডিওটি ২০১৭ সালের ফেব্রুয়ারির একটি পুরোনো ঘটনার। ওই ঘটনায় মানসিক সমস্যায় ভুগছিলেন এমন এক ব্যক্তি কাবা শরিফের কাছে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনাটির সঙ্গে কোনো আত্মঘাতী বোমা হামলার সম্পর্ক ছিল না।

পুরোনো ভিডিওকে ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে যেকোনো ঘটনার বিষয়ে সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য জানার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর