tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিভিডিও তৈরিতে নতুন যুগের সূচনা করছে গুগলের ‘ভিডস’

ভিডিও তৈরিতে নতুন যুগের সূচনা করছে গুগলের ‘ভিডস’

ভিডিও বানানো এখন আর জটিল কাজ নয়, বরং হাতের মুঠোয়। গুগল উন্মুক্ত করেছে নতুন এআই-নির্ভর অ্যাপ ‘ভিডস’, যা শুধু লেখা বা ছবি ব্যবহার করেই পেশাদার মানের ভিডিও তৈরি করার সুযোগ দেবে।

দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, ভিডস সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। ব্যবহারকারীরা টেক্সট, ছবি বা মিডিয়া ফাইল ব্যবহার করে সহজেই ভিডিও বানাতে পারবেন। এতে রয়েছে প্রস্তুত টেমপ্লেট, স্টক মিডিয়া এবং ভার্চুয়াল এআই অ্যাভাটার, যা ভিডিওতে উপস্থাপকের ভূমিকা পালন করতে পারবে।

গুগল বলছে, ব্যবসায়িক প্রমোশনাল ভিডিও, প্রেজেন্টেশন, প্রশিক্ষণ কিংবা প্রোডাক্ট ডেমো তৈরির জন্য এটি দারুণ কার্যকর হবে। অ্যাপটি গুগল ওয়ার্কস্পেস (ডকস, শিটস, স্লাইডস)-এর সঙ্গে যুক্ত থাকায় ব্যবহারকারীরা তাদের ডেটা ব্যবহার করে দ্রুত ভিডিও তৈরি করতে পারবেন।

বর্তমানে ভিডস দিয়ে মাত্র ৮ সেকেন্ডের ছোট ভিডিও তৈরি সম্ভব, যা প্রতিষ্ঠানগুলোকে সময় ও খরচ দুই দিক থেকেই সাশ্রয় করবে।