tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলি সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় মাইক্রোসফটের চার কর্মী বরখাস্ত

ইসরায়েলি সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় মাইক্রোসফটের চার কর্মী বরখাস্ত

দখলদার ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় চার কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। গাজায় চলমান গণহত্যার ঘটনায় কোম্পানির এই সংশ্লিষ্টতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন কর্মীরা।

আলজাজিরা জানিয়েছে, বরখাস্ত হওয়া কর্মীরা অফিসে সরাসরি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে দুজন কোম্পানির প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বিক্ষোভকারী সংগঠন ‘নো এআই ফর অ্যাপার্থেইড’ এক বিবৃতিতে জানায়, প্রথমে অ্যানা হ্যাটেল ও রিকি ফামেলিকে ভয়েসমেইলের মাধ্যমে চাকরিচ্যুতির খবর দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার নিসরিন জারাদাত ও জুলিয়াস শান নামের আরও দুজনকে বরখাস্ত করা হয়।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও তাদের কোনো ধরনের সহায়তা না দেওয়ার দাবিতে মাইক্রোসফটের অনেক কর্মী অফিসের ভেতরে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। মাইক্রোসফট এ যুদ্ধে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কোম্পানির একজন কর্মী প্রেসিডেন্টকে প্রকাশ্যে এ বিষয়ে প্রশ্ন করার পরই চাকরি হারিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, যে কর্মীরাই মাইক্রোসফটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের সরাসরি বরখাস্ত করা হয়েছে।