tanaka

ওজন কমাতে আমলকী-বিটরুট-গাজরের জুস কতটা কার্যকর?

স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমলকী, বিটরুট ও গাজরের মিশ্রণে তৈরি ‘এবিসি জুস’। দ্রুত ওজন কমানোর পানীয় হিসেবে সামাজিক...
প্রচ্ছদখেলাভারত-বাংলাদেশ সিরিজ কি হচ্ছে? যা জানালেন আমিনুল

ভারত-বাংলাদেশ সিরিজ কি হচ্ছে? যা জানালেন আমিনুল

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। সিরিজটি মাঠে গড়ানোর পথ তৈরি করতে এরই মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়কেও।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বিষয়টি নিয়ে

এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। সব মিলিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া অস্বস্তি কাটিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইতিবাচক বার্তাই পাচ্ছেন বলে জানিয়েছেন আমিনুল।

বিষয়টি নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের হাই কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। আজ পররাষ্ট্রমন্ত্রীরও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারাও খুব আশাবাদী যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে যে দোটানা তৈরি হয়েছে তা খুব দ্রুতই সমাধান করতে পারবো। এখন পর্যন্ত আশাবাদী, বাংলাদেশ-ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলোচনা হয়েছে এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারবো।’

শুধু আলোচনা নয়, দ্রুতই এই অচলাবস্থার অবসান ঘটিয়ে সিরিজ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তে আসতে চায় বাংলাদেশ। আমিনুলের মতে, খেলাধুলাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আমি আশা করি স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখবো। যে দোটানা তৈরি হয়েছে তা স্মুথলি রান করতে চাই।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন আমিনুল। তার ভাষ্য অনুযায়ী, ভারতের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি দ্রুত সমাধানের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অবহিত করেছেন।