tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত

ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার সকালে জোরহাট বিমানবাহিনী ঘাঁটির ভেতরে বিমানটি বিধ্বস্ত হলে এতে আগুন ধরে যায়। খবর এনডিটিভির।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রানওয়েতে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির অভ্যন্তরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ছড়িয়ে পড়লে দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এছাড়া বিমানটিতে থাকা ক্রুদের অবস্থা বা কোনো হতাহতের তথ্যও এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি মূল্যায়নের পর বিস্তারিত তথ্য জানানো হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, এএন-৩২ একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান, যা সোভিয়েত ইউনিয়নে ভারতের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে দেশটির বিমানবাহিনীর বহরে উল্লেখযোগ্য সংখ্যক এএন-৩২ বিমান রয়েছে।