tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা ও দুই হাত, বাকি অংশ পাওয়া যায়নি

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা ও দুই হাত, বাকি অংশ পাওয়া যায়নি

রাজধানীর সবুজবাগে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা ২-৩ দিন আগে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি। খণ্ডিত মরদেহ দেখে বোঝা যায় তিনি একজন নারী। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।