tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় বাঁক ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়েন এবং অন্যরা উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান।

আলাগোয়াসের আঞ্চলিক সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও চারজন শিশু। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ঘটনাটিকে ‘অত্যন্ত জটিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ব্রাজিলীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতিবছর ২ ফেব্রুয়ারি সেয়ারা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই উৎসবে হাজারো ভক্ত অংশ নেন।

আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো জানান, একটি তীব্র বাঁকে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী বাইরে ছিটকে পড়েন এবং অনেকে বাসটির নিচে আটকা পড়েন। তিনি ঘটনাটিকে অত্যন্ত ভয়াবহ ও অস্বাভাবিক দুর্ঘটনা বলে বর্ণনা করেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য আহতদেরও চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আলাগোয়াসের গভর্নর পাউলো দান্তাস অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।