tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ীদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির নীতি-নির্ধারণী ফোরামের দুই নেতা। বৈঠকে সংসদ নির্বাচন, এলডিসি গ্রাজুয়েশন এবং শ্রম বিষয়ক ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল এবং স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী ও নাসিম মনজুর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী, বিকেএমইএর সভাপতি এমএ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএর মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নির্বাচনের বিষয়ে দেশের ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীরা সকলেই অপেক্ষা করছেন এবং তাদের অনেক পরিকল্পনা স্থগিত রয়েছে। তিনি বলেন, “নির্বাচনের পরই ব্যবসায়ীরা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তবে নির্বাচনের ফলাফলের ওপর এটি নির্ভর করছে।”

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি আরও বলেন, “এলডিসি গ্রাজুয়েশন এবং শ্রম বিষয়ক ইস্যু বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যবসায়ীদের সুবিধা ও সমস্যাগুলো শুনেছি এবং এ থেকে স্পষ্ট, এলডিসি গ্রাজুয়েশন দেশের অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশ অর্থনীতিকে রক্ষা ও উন্নয়নের পথে এগোচ্ছে, এবং সকলকে একত্রিতভাবে কাজ করতে হবে।”