tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকজাতির উদ্দেশে ভাষণে জিএসটি সংস্কারের সুফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

জাতির উদ্দেশে ভাষণে জিএসটি সংস্কারের সুফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

ভারতে সোমবার থেকে নতুন কাঠামের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কার্যকর হচ্ছে। তার আগে রবিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন জিএসটি কাঠামের সুফল সম্পর্কে দেশবাসীকে জানালেন। তিনি বলেন, সময়ের চাহিদা মেনে এবং সব পক্ষের মতামতকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মের জন্য এই কাঠামো উপহার দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে স্বদেশি পণ্য কেনার আহ্বান জানান।

মোদি বলেন, ২২ সেপ্টেম্বর, নবরাত্রির প্রথম দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন জিএসটি কার্যকর হবে। এর ফলে দেশবাসীর সঞ্চয় বৃদ্ধি পাবে, অনেক পণ্য সস্তা হবে এবং মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস সহজে কিনতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, এই ‘সাশ্রয় উৎসব’ দেশের সর্বস্তরের মানুষকে সুবিধা দেবে এবং দেশীয় পণ্যের ব্যবহার আরও বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশীয় পণ্যের মান এমন হতে হবে, যা গোটা বিশ্বে ভারতের গৌরব বৃদ্ধি করবে। দেশের স্বাধীনতা আন্দোলন যেমন স্বদেশি মন্ত্রে শক্তি পেয়েছে, তেমনই দেশের উন্নতিতেও স্বদেশি পণ্যই শক্তি যোগাবে। তিনি বিদেশি পণ্য কমিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। প্রতিটি বাড়ি ও দোকানকে স্বদেশি পণ্য দ্বারা সমৃদ্ধ করার আহ্বান জানান।

মোদি বলেন, প্রতিটি রাজ্যে স্বদেশি পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে রাজ্য সরকারগুলোর উদ্যোগ প্রয়োজন। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।