tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদখেলাবিশ্বকাপ জয়ের উল্লাসে ট্র্যাজেডি মেক্সিকোতে

বিশ্বকাপ জয়ের উল্লাসে ট্র্যাজেডি মেক্সিকোতে

৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর পর দেশজুড়ে শুরু হয় বিজয় উদ্‌যাপন। তবে সেই আনন্দঘন মুহূর্তই পরিণত হয়েছে শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে বিজয় উৎসবের সময় সৃষ্ট হুড়োহুড়িতে দম বন্ধ হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে হাজারো সমর্থক মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভসংলগ্ন হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে জড়ো হন। অতিরিক্ত ভিড়ের কারণে একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে।

তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি জানিয়েছে, কোলোনিয়া জুয়ারেজ এলাকা থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে ছিলেন ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে তারা তিনজনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে আতশবাজির বিকট শব্দে উপস্থিত জনতার মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সবাই একযোগে ছোটাছুটি শুরু করলে সরু রাস্তায় ভয়াবহ হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে অনেকেই পদদলিত হন এবং শ্বাসরোধের শিকার হন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে প্রশাসন। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।