tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদখেলাবিশ্বকাপ জিতবে কোন দল সর্বশেষ পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

বিশ্বকাপ জিতবে কোন দল সর্বশেষ পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন কোয়ার্টার ফাইনাল পর্যায়ে। শেষ আটের লড়াই শুরুর আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ শিরোপা পূর্বাভাস প্রকাশ করেছে। নতুন বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিশ্বকাপ জয়ের দৌড়ে এখনো সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে আগের তুলনায় বেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনাও।

কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (৯ জুলাই) মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার অনুষ্ঠিত হবে স্পেন-বেলজিয়াম ম্যাচ। অন্যদিকে নকআউট পর্বের শেষ দুটি ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড।

বিশ্বকাপ শুরুর আগে অপটার পূর্বাভাসে শিরোপার প্রধান দাবিদার ছিল স্পেন। দ্বিতীয় স্থানে ছিল ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড এবং চতুর্থ আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে, নতুন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সুপারকম্পিউটার তার পূর্বাভাসও হালনাগাদ করেছে।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৩.৯ শতাংশ, ফাইনালে খেলার সম্ভাবনা ৪৪.৩ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৭.৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৭ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৩ শতাংশ।

চমক হিসেবে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পেলেও অপটার বিশ্লেষণে বেড়েছে তাদের সম্ভাবনা। আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.১ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৭.৩ শতাংশ।

চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২.৪ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৫ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ১৬.৫ শতাংশ।

অন্য চার দল—নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম দেখছে অপটার সুপারকম্পিউটার।

অপটার সুপারকম্পিউটারের সর্বশেষ শিরোপা জয়ের সম্ভাবনা:

  • ফ্রান্স — ২৭.৩%
  • স্পেন — ২১.৩%
  • আর্জেন্টিনা — ১৭.৩%
  • ইংল্যান্ড — ১৬.৫%
  • নরওয়ে — ৬.৬%
  • সুইজারল্যান্ড — ৩.৮%
  • মরক্কো — ৩.৭%
  • বেলজিয়াম — ৩.৬%