tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিবিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি

বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি

ঘোষিত বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে কয়েকটি আসনে আগে ঘোষিত প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার সময় সারাদেশে সাতটি আসনে বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি। মঙ্গলবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য।

তিনি জানান, সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্তভাবে আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই বেছে নেওয়া হয়েছে। একইভাবে সুনামগঞ্জ-২ আসনে বিকল্প মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলের পরিবর্তে আগে ঘোষিত নাছির হোসেন চৌধুরীকেই চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তবে এখানে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রথমে গিয়াস কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও পরে একই আসনে সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেয় বিএনপি। শেষ পর্যন্ত গিয়াস কাদের চৌধুরীকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

যশোর-৪ আসনে বিকল্প প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ফারাজী। পূর্বনির্ধারিত প্রার্থী এস আইয়ুব ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়ায় মতিয়ার রহমান ফারাজীকেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। সুনামগঞ্জ-১ আসনে আগে আনিসুল হককে মনোনয়ন দেওয়া হলেও বিকল্প প্রার্থী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে বগুড়া-২ আসনটি মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ছেড়ে দিলেও সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দিয়েছিল দলটি। তবে এ আসনে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।