tanaka
প্রচ্ছদরাজনীতিবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (৩১ আগস্ট) সংগঠনের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ-আল-মামুনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।

বার্তায় বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচি

১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

দেশব্যাপী কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সারা দেশের জেলা ও মহানগর বিএনপি এবং তাদের অধীন ইউনিটগুলো সুবিধাজনক সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এর মধ্যে রয়েছে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম।

বিএনপি আয়োজিত এসব কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।