বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই প্রেক্ষাপটে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এর ফলে দলীয় গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।



