tanaka
প্রচ্ছদচাকরীবিআইবিএমে ৮ পদে নিয়োগ, আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

বিআইবিএমে ৮ পদে নিয়োগ, আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মোট ৮টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ

১. জুনিয়র অফিসার (জেনারেল)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৪,৮২০–৩১,৩২০ টাকা

২. জুনিয়র অফিসার (আইটি/আইসিটি)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৪,৮২০–৩১,৩২০ টাকা

৩. জুনিয়র অফিসার (গ্রাফিক ডিজাইনার)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৪,৮২০–৩১,৩২০ টাকা

৪. জুনিয়র অফিসার (সিস্টেম সাপোর্ট)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৪,৮২০–৩১,৩২০ টাকা

৫. জুনিয়র অফিসার (প্রুফ রিডার)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৪,৮২০–৩১,৩২০ টাকা

৬. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অডিও ভিজ্যুয়াল টুলস অপারেটর)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১২,৩৬০–২৩,৯৬০ টাকা

৭. ইমাম (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ১টি
বেতন: সর্বসাকল্যে ২২,০০০ টাকা

বয়সের শর্ত

প্রার্থীদের বয়স ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমপক্ষে ২৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বিআইবিএমের নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। ফরমটি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

আবেদনের জন্য নির্ধারিত ফি ৩০০ টাকা

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিআইবিএমের ওয়েবসাইট দেখতে হবে।

আবেদনের শেষ সময়

২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।